দুপুর ১:৩৩, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:

রোববার সকাল পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আগামী ১৫ মার্চ সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রপতির ভাষণের পর স্পিকার এই ঘোষণা দেন।

এর আগে ভাষণ শেষ হওয়ার পর রাষ্ট্রপতি সংসদ কক্ষ ত্যাগ করেন। এ সময় জাতীয় সঙ্গীত বাজানো হয়, এবং সংসদ সদস্যরা দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। এসময় ডিজিটাল স্ক্রিনে জাতীয় পতাকাও উত্তোলন করা হয়।