,

শিরোনাম:

আপাতত মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান হচ্ছে না

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আপাতত বাংলাদেশের যোগদান করা হচ্ছে না। কেননা এই প্রতিরক্ষা জোটে এখন নতুন কোনো দেশকে যুক্ত করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে ওই পরিকল্পনার তথ্য জানান। খবর আরব নিউজের।

সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত ছিল যে, মক্কা চুক্তিতে বাংলাদেশ যোগ দিতে পারে। এ ব্যাপারে সংশ্লিষ্ট পক্ষগুলোর ইতিবাচক মনোভাব রয়েছে। অবশ্য সম্প্রতি এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছিলেন, জোটের পক্ষ থেকে বাংলাদেশ এ ব্যাপারে কোনো ধরনের প্রস্তাব পায়নি। বাংলাদেশও এ নিয়ে কোনো আলোচনা করেনি।

সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, মূল কমান্ড কাঠামো সম্পূর্ণরূপে শক্তিশালী না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন শহর লক্ষ্য করে ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার জবাবে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে আপাতত আলোচনা হচ্ছে না বলেও জানান মুখপাত্র। তবে গত আগস্টে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির শর্তাবলি বাস্তবায়নে ইসলামাবাদ প্রতিশ্রুতিবদ্ধ বলেও পুনর্ব্যক্ত করেন তিনি।

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-6215756671774518&output=html&h=280&num_ads=1&adk=730369302&adf=508507948&pi=t.aa~a.550657639~i.16~rp.4&abgtt=9&w=632&fwrn=4&fwrnh=100&lmt=1789106612&rafmt=1&armr=3&sem=mc&pwprc=2450312619&ad_type=text_image&format=632×280&url=https%3A%2F%2Fwww.dhakatimes24.com%2F2026%2F09%2F11%2F412513&fwr=0&pra=3&rh=158&rw=632&rpe=1&resp_fmts=3&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMC4xLjAiLCJ4ODYiLCIiLCIxMDkuMC41NDE0LjEyMCIsbnVsbCwwLG51bGwsIjY0IixbWyJOb3RfQSBCcmFuZCIsIjk5LjAuMC4wIl0sWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTA5LjAuNTQxNC4xMjAiXSxbIkNocm9taXVtIiwiMTA5LjAuNTQxNC4xMjAiXV0sMF0.&dt=1789106611829&bpp=4&bdt=1364&idt=-M&shv=r20260908&mjsv=m202609090101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D0f87f4ece5735b3f%3AT%3D1771586497%3ART%3D1789106611%3AS%3DALNI_MafrxRMLoz_vIdyVDiN_qtSMPW6aA&gpic=UID%3D000012052aca4cb5%3AT%3D1771586497%3ART%3D1789106611%3AS%3DALNI_MarwlHtM78l5vyfSMnteAlwrhDoUg&eo_id_str=ID%3D665fe1b5eb8deae8%3AT%3D1789106131%3ART%3D1789106611%3AS%3DAA-AfjZ14R63wKNMqZePtryjVnef&prev_fmts=0x0%2C632x280&nras=3&correlator=1291055528030&frm=20&pv=1&u_tz=360&u_his=8&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=4&adx=203&ady=1856&biw=1349&bih=600&scr_x=0&scr_y=0&eid=95399630%2C95400774%2C122880936%2C95390278%2C122880996&oid=2&pvsid=3967532982748678&tmod=1422407670&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fwww.dhakatimes24.com%2Finternational&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C600&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&ifi=9&uci=a!9&btvi=2&fsb=1&dtd=396

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর হামলায় সৌদি আরবের খামিস মুশাইতের একটি বিমানঘাঁটি এবং কাছের শহরগুলোর জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এই হামলায় অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হন।

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির শর্ত অনুযায়ী, তিন দেশের যে কোনো একটির ওপর হামলার ঘটনা বাকি সব দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে।

এক প্রশ্নের জবাবে সাজ্জাদ হায়দার খান ইয়েমেনি হুথিদের বিরুদ্ধে পাকিস্তানের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের বিষয়টিকে ‘কাল্পনিক’ বলে উড়িয়ে দেন। তিনি বলেন, প্রয়োজনীয়তা অনুযায়ী পাকিস্তান চুক্তি কার্যকর করবে। তবে এই মুহূর্তে এ ধরনের কোনো আলোচনা হচ্ছে না।